সোমবার, ২০২৬ সেপ্টেম্বর ০৭ | ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাত্রদল নেতার নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী
প্রতিবেদক - | রবিবার, ২০২৬ সেপ্টেম্বর ০৬, ০৫:৪৬ অপরাহ্ন
স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬
স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬

ফেনীর দাগনভূঞায় স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী নারী বাদী হয়ে দাগনভূঞা থানায় অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন রাশেদ প্রকাশ রাজ (১৯), দেলোয়ার হোসেন (২৪), শাহেদুল ইসলাম শাহিন (১৯), শাহরিয়ার নোমান (১৯), জাকির হোসেন (২১) ও শাহিন উদ্দিন মুন্না (২৯)। তাদের আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নোয়াখালীর সুবর্ণচরের এক দম্পতি চট্টগ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে দাগনভূঞা পৌর এলাকায় অটোরিকশাটির চার্জ শেষ হয়ে গেলে তারা একটি গ্যারেজে যান। সেখানে কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে।

পরে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে বেঁধে রাখা হয়। স্ত্রীকে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে মোবাইল ফোনে কল আসার সুযোগে ওই নারী দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।

খবর পেয়ে ভোররাত সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিম্মি স্বামীকে উদ্ধার করে। দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।